বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সাভারে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

ঢাকার সাভারে ৮০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম।

এরআগে রোববার (২৫ জুলাই) সকালে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার রাসেল (২৮) ও আল আমিন (৩০)। তারা উভয়েই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে ভাটপাড়া এলাকায় রাসেল ও আল আমিন প্রকাশ্যে হেরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের দু’জনকে আটক করে দেহ তল্লাশি করে ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় হাতে নাতে তাদের দু’জনকে আটক করা হয়েছে। পরে দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD