শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সারাদেশে ধর্মঘটের ডাক ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের এক সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। আগামী ৩ জানুয়ারি থেকে দাবি না মানা পর্যন্ত সারা দেশে লাগাতার এ ধর্মঘট পালন করবে বলে জানান,অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন।

তিনি বলেন, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংক-লরির ভাড়া বাড়ানো হয়নি। অথচ তেলের মূল্য বাড়ানোর আগে থেকেই চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংক-লরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।

শেখ ফরহাদ হোসেন বলেন, ভাড়া বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বারবার চিঠি দিলেও তা আমলে নেওয়া হয়নি। লোকসানের মাত্রা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ৩ জানুয়ারি থেকে সারাদেশে বন্ধ থাকবে ট্যাংক-লরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD