শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সারা দেশে নির্বাচনী সহিংসতায় নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়নে আজ (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন।

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। ভোট গ্রহণ শুরুর আগেই এ সংঘর্ষ হয়। নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আশরাফুল হকের সমর্থক।

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের হামলায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাওন আহমেদ (২৫) এ উপজেলার ভল্লবেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে।

দুপুর ১২টার দিকে একদল মানুষ হঠাৎ করেই ভোটকেন্দ্রে ঢোকে। বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে যশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামের তিনজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শফি নামে স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েকজন। দুপুরে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে শফির বুকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মারা যান।

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ভোট চলাকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আকতারুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ সংঘর্ষ হয়। এদিকে, সংঘর্ষের পরপরই খুরুশকুল ইউপি নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত রেখেছেন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা।

নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, মেম্বার পদপ্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার চেষ্টা করে। এ সময় শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এ সময় দায়ের কোপে এবং গুলিতে আহত হন আকতারুজ্জামান। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD