শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সারা দেশে নিয়োগ দেবে ইবনে সিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মেডিক্যাল প্রমোশন অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

মেডিক্যাল প্রমোশন অফিসার(এমপিও)।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২২ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থলে

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের সদ্যতোলা তিনকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে।

ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ

২৪ সেপ্টেম্বর, ২০২১।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD