বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সারা দেশে ২৬ নভেম্বর থেকে নৌ-যান ধর্মঘট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ; নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবিতে আগামী ২৬ নভেম্বর থেকে সারাদেশে ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা।

এছাড়া ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌ-যান শ্রমিকরা।

শনিবার দুপু‌রে বিভাগীয় নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরীর বাধ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ হ‌য়ে পুনরায় নদী বন্দরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন তারা।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদারসহ অন্যান্যরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD