রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার আলহামদুলিল্লাহ, বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান

সারা বিশ্বে মৃত্যু ৩ লাখ ৪২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে ৯৭ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২১ লাখের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ১১ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪২ হাজার ১০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ৯৭ হাজার ৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ২৩৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৫৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৫০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৪২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন, মারা গেছেন ২২ হাজার ১৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৯০ জন, মারা গেছেন ২৮ হাজার ৬৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন, মারা গেছেন ৩২ হাজার ৭৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩৬ জন, মারা গেছেন ২৮ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৯৮৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯৮৬ জন, মারা গেছেন ৮ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭১৬ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫২১ জন, মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৮৬ জন, মারা গেছেন ৪ হাজার ৩০৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬০২ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৬৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৮৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৩৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩২ হাজার ৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪৫২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD