শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সার্বিয়ায় সামান্থার সঙ্গী বলিউড নায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩

সামান্থা রুথ প্রভুর জুটি এবার বলিউড নায়ক বরুণ ধাওয়ান। আমেরিকান সায়েন্স ফিকশন সিরিজে অভিনয় করতে সার্বিয়ায় যাচ্ছেন তারা।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরি শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সামান্থা সেখানে বরুণের সঙ্গে মাসব্যাপী শুটিং করবেন।

সিরিজটির নাম সিটাডেল। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে বরুণ বলেন, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই বিস্ময়কর। সার্বিয়াতে শুটিং করতে যাচ্ছি আমরা। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। ভারতে এখনও এমন কিছু দেখেনি দর্শকেরা।’

গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’ এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নাদিয়া সিং অর্থাৎ প্রিয়াঙ্কা এমন একজন গুপ্তচর, যিনি সরকারের খাতায় মৃত একজন মানুষ। তার সঙ্গী ছিলেন এজেন্ট রিচার্ড ম্যাডেন। তারা কাজ করেন আন্তর্জাতিক স্পাই এজেন্সি ‘সিটাডেলে’।

বরুণকে আগামীতে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায় দেখা যাবে।

সামান্থাকে সবশেষ গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD