শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মিত হচ্ছে।

বেশ আগে থেকে জোর গুঞ্জন উড়ছে, ‘টাইগার থ্রি’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ-ই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। তবে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। শাহরুখ খানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ সিনেমায়। ‘পাঠান’ মুক্তির পর ‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানের অংশের শুটিং বড় পরিসরে করার পরিকল্পনা করা হয়েছে।’’

‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানের ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য থাকবে। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘‘ধুন্ধুমার এই অ্যাকশন দৃশ্যে ‘পাঠান’ ও ‘টাইগার’ একসঙ্গে হাজির হবেন। এটি বড় একটি সিনেমাটিক দৃশ্য হবে। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স রোমাঞ্চকর হয়ে উঠছে। কারণ দুই সুপারস্টারকে একত্রিত করে এজ-অব-দ্য-সিট সিক্যুয়েন্স তৈরি করা হচ্ছে; যা সিনেমার প্লটে খুবই গুরত্বপূর্ণ। এখন সবার অপেক্ষা স্পাই ইউনিভার্সে হৃতিক রোশানের আগমন।’’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ নভেম্বর মুক্তি পাবে এটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD