বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

সালমানের বাবাকে দেখতে হাসপাতালে আমির খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড ভাইজান সালমান খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে দেখতে প্রেমিকাসহ হাসপাতালে গেলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বৃহস্পতিবার আমির খান নতুন প্রেমিকা গৌরী স্প্রাটকে সঙ্গে নিয়ে সেলিম খানের খোঁজ নিতে মুম্বাইয়ে হাসপাতালে যান।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে হাসপাতালে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অনুরাগীদের এবং চলচ্চিত্র জগতের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

সালমান খানের পুরো পরিবারের সঙ্গেই আমির খানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি সেলিম খান নিজেও বেশ কয়েকবার আমির খানকে ছেলের মতোই বলে সম্বোধন করেন। হাসপাতালে গিয়ে আমির খান ৯০ বছর বয়সী এই লেখকের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কিছু সময় সেখানে কাটিয়ে প্রেমিকা গৌরীকে নিয়ে হাসপাতাল থেকে বের হন।

এর আগে অভিনেত্রী শিল্পা শেঠি, সঞ্জয় দত্ত, জাভেদ আখতারসহ চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ লীলাবতী হাসপাতালে সেলিম খানকে দেখতে যান। শিল্পা শেঠির সঙ্গে ছিলেন মা সুনন্দা শেঠি।

সর্বশেষ খবর অনুযায়ী, এই প্রবীণ লেখকের মস্তিষ্কে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি ভেন্টিলেটরে আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD