শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাড়ে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ফুটবলার জনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

করোনার এই দুঃসময়ে সুখবর পেলেন ফুটবলার মাশুক মিয়া জনি। বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন। আর এ কারণেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাকে ১৩ লাখ ৪৭ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি ছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তাজিকিস্তানে হওয়া সেই ম্যাচ খেলতে যান জনি। কিন্তু ম্যাচের আগে লিগামেন্ট ছিঁড়ে যায় জনির।

সেই চোটের কারণে এই মিডফিল্ডার শুধু জাতীয় দল নয়, ক্লাব বসুন্ধরা কিংসের হয়েও অনেকটা সময় খেলতে পারেননি। এ অবস্থায় ‘ফিফা ক্লাব প্রটেকশন স্কিম’ অনুযায়ী ক্ষতিগ্রস্ত এ ফুটবলারের পাশে দাঁড়াল ফিফা।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জনির সর্বশেষ কিস্তির টাকা পাওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১৩ হাজার ৮৮৫ ইউরো মানে বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৪৭ হাজার টাকা পেলেন জনি।

এই খবরে স্বস্তি পেলেন বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। মাশুক মিয়া জনি এক ভিডিও বার্তায় বসুন্ধরা কিংস, বাফুফে ও ফিফার প্রতি জানালেন কৃতজ্ঞতা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD