শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

সম্প্রতি সিঁথিতে সিঁদুর দেওয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর থেকে তাকে ঘিরে শুরু হয় নতুন জল্পনা। সনাতন ধর্মাবল্বী নারীরা সাধারণত বিয়ের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরেন।

তাহলে কি অপু বিশ্বাস নতুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, এ জল্পনা শুরু হলে বিষয়টি স্পষ্ট করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।

রোববার রাতে অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্তি হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল।

তিনি আরও লেখেন, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD