বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে রিভিশনের আবেদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশনের আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী। এ আবেদনের শুনানি ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহা হত্যাকাণ্ড নিয়ে বোনের করা মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ না করেই। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ আছে।

তিনি আবেদনে বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ। এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন৷

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD