শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

কক্সবাজারে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই মামলার বিচারিক কার্যক্রম কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়েছে।

সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে যারা সাক্ষ্য দেবেন, তারা হলেন- এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জন আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এ বি এম শামসুদ্দোহা ও সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার (১৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিন সাক্ষগ্রহণ শুরু হয়েছে। আজ (১৫ নভেম্বর) ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD