শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সিনেমা জগৎকে চিরতরে বিদায় জানাবেন কঙ্গনা, যদি…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

বলিউডের কুইন খ্যাত কঙ্গনা রানাওয়াত নাকি সিনেমা জগৎকে চিরতরে বিদায় জানাবেন। এ কথা নিজ মুখেই বলেছেন তিনি। অথচ বলিউডে তার হিট সিনেমার সংখ্যা নেহাত কম নয়। কিন্তু হঠাৎ কী হলো এ অভিনেত্রীর?

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রাজনীতিতে পা রেখেই উড়ছেন বলিউড কুইন। চলমান লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। ভোটে জিতলে নাকি সিনেমা জগৎকে চিরতরে বিদায় জানাবেন কঙ্গনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভুয়া মনে করেন তিনি। তাই নির্বাচনে জিতলে সক্রিয় রাজনীতির দিকে ঝুঁকবেন এ নায়িকা।

এদিকে নিজের শহর মান্ডি থেকেই পদ্মর প্রার্থী হয়েছেন কঙ্গনা। গত মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এরপরই তার বড় ঘোষণা, ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন।

অনুরাগ বসু পরিচালিত গ্যাংস্টার ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। অভিনয় জগতে প্রায় দু-দশক কাটিয়ে ফেলেছেন তিনি। কুইন, তনু ওয়েডস মনু, তনু ওয়েডস মনু রিটার্নস-এর মতো ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার। কিন্তু রাজনীতির জন্য এখন আর বলিউডকে প্রাধান্য দিতে চান না তিনি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল মান্ডি থেকে নির্বাচনে জিতলে তিনি বলিউড ছেড়ে দেবেন কিনা। সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলেন কঙ্গনা। অভিনেত্রী আরও বলেন, ‘ফিল্মি দুনিয়া মিথ্যে, সেখানে যা কিছু আছে সবই ভুয়া।

এদিকে আপতত প্রচার নিয়ে ব্যস্ত হিমাচলের এই প্রার্থী। তবে বরাবরই বেফাঁস মন্তব্যের জন্য হামেশা চর্চায় থাকেন এ অভিনেত্রী। নির্বাচনের টিকিট জেতার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে এসেছেন তিনি।

অপরদিকে কঙ্গনা পরিচালিত ‘এমার্জেন্সি’ সিনেমা জুনে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে নির্বাচনী ব্যস্ততার জেরে এই ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন নায়িকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD