শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সিপিডি নেবে প্রোগ্রাম অ্যাসোসিয়েট, বেতন ৩৫,০০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪.০০–এর স্কেলে কমপক্ষে সিজিপিএ–৩.৬০ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় লেখার পারদর্শিতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বেতন: মাসিক ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের career@cpd.org.bd ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর ২০২৩।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD