বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

সিয়ামের সঙ্গে আইটেম গানে বলিউড অভিনেত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের উৎসবকে সামনে রেখে ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দর্শক প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’। শ্রীলঙ্কা থেকে ভারতের মুম্বাই— দুই দেশে টানা শুটিং শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছে সিনেমাটির টিম। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আইটেম গানের স্থিরচিত্র নতুন করে উসকে দিয়েছে দর্শকের কৌতূহল। ছবিতে নায়ক সিয়ামের সঙ্গে গ্ল্যামার ছড়াতে দেখা যায় বলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। রহস্য, চমক আর আন্তর্জাতিক আভা, সব মিলিয়ে ‘রাক্ষস’কে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

এ বিষয়ে সিনেমার পরিচালক গণমাধ্যমকে জানান, ‘মুম্বাইয়ে গানটির শুটিং হয়েছে। খুব জমজমাট একটি গান হয়েছে। নাতালিয়া প্রথমবার কোনো বাংলা সিনেমায় পারফর্ম করলেন। সিয়ামের সঙ্গে তার রসায়ন দারুণ লেগেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করবে।’

নাতালিয়া জানোসজেক ইউরোপিয়ান বংশোদ্ভূত হলেও বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে পরিচিতি পেয়েছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমায়। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েও আলোচিত হন।

এদিকে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।

‘রাক্ষস’ পরিচালক মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘বরবাদ’। এবার তিনি বাজি ধরেছেন সিয়াম আহমেদকে নিয়ে। নির্মাতার ভাষ্য, এটি মূলত পাগলাটে প্রেমের গল্প, যার সঙ্গে রয়েছে পারিবারিক নাটকীয়তা এবং তীব্র অ্যাকশন।

পরিচালক বলেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স আছে ‘রাক্ষস’-এ। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন। যারা একবার দেখবেন, তারা আবার দেখতে চাইবেন।

সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD