মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে কাতার কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, আরও তিনজনের রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করা হয় এজাহারভুক্ত আসামি রনি এবং সন্দেহভাজন আসামি রাজন ও আইনুলকে। ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

এর আগে মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, গোপন খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার হরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সকাল১০টার দিকে কানাইঘাট পুলিশ শাহপরান থানায় মাহফুজকে হস্তান্তর করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে এসএমপি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD