সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বরখাস্তরা হলেন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। প্রত্যাহার হওয়ারা হলেন এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি জানান, প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। তারা সবাই বন্দরবাজার ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন।
লাইটনিউজ