মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের দমদমা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি তরুণ। শুক্রবার দুপুরে দমদমা ১২৬০ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় বিজিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলো দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাহিদ (২২)।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, খবর পেয়ে আশিকুরের মরহেদ তাঁর স্বজনরা উদ্ধার করে নিয়ে আসেন। আর মোশাহিদের লাশ উদ্ধার করে ‍পুলিশ।
দমদমা সীমান্ত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার অংশজুড়ে অবস্থিত। যে এলাকায় দুজনকে গুলি করা হয়, সেটি কোম্পানীগঞ্জ সীমান্তের মধ্যে পড়ে। এর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিহত আহাদ মিয়ার মরদেহ দুদিন পর গত বুধবার ফেরত দেয় বিএসএফ।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান সমকালকে জানান, দুই মরদেহ পুলিশ হেফাজতে আনা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD