বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার ভোরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াজকুরুনী (৩০)।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সাংবাদিকদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি সীমান্ত দিয়ে ভারতীয়দের সহযোগিতায় গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশি কয়েকজন চোরাকারবারি। এ সময় সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব-পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ভারতের অভ্যন্তরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান গরু পারাপারকারী বাংলাদেশি আয়নাল হক ও ওয়াজকুরুনী। পরে তাদের সঙ্গীরা টেনেহিঁচড়ে লাশ বাংলাদেশে নিয়ে আসেন।

এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD