শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল ইসলাম। তিনি জানান, গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ওপারে গরু আনতে যান আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনসহ তার সঙ্গীরা। ফেরার পথে বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন।

ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের লাশ নিয়ে গেছে বলে জানান মাহামুদুল ইসলাম।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD