বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সীমান্তে সংঘর্ষ, আহত র‍্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বান্দরবানের তমব্রু সীমান্ত এলাকায় র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র‌্যাব সদস্যের মাথায় অপারেশন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৪ নভেম্বর) রাতে ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১টায় আইএসপিআর এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের ভেতরে তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ বলেন, আহত র‍্যাব সদস্য সোহেল বড়ুয়ার অবস্থার অবনতি হলে সোমবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের পর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তার মাথায় অপারেশন হয়। অপারেশন শেষে তাকে পোস্ট অপারেটিভ রুমে স্থানান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD