শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

সুখবর দিলেন মাহি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
আর্জেন্টিনার জার্সি পরে ফাইনাল দেখবেন মাহিয়া মাহি

ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন। বলতে গেলে স্বামী, সংসার নিয়েই তার ব্যস্ততা।

তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। এদিকে তার ভক্তরা অপেক্ষায় ছিলেন ঠিক কবে তিনি আবারও বড় পর্দায় ফিরছেন বা তাকে দেখতে পাবেন দর্শক। অবশেষে সুখবর দিলেন ভক্তদের।

খুব শিগগিরই মাহিয়া মাহি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘আশীর্বাদ’ শিরোনামের এই সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এ ছাড়াও আছেন কাজী হায়াত, রেহানা জলি, শাহনূর, হারুন রশিদ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। এ উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।

অন্যদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। এর আগে সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির প্রচারণা।

প্রসঙ্গত, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু মাহির। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD