শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

সুখের স্বপ্নে মালয়েশিয়ায় গিয়ে লাশ হলেন নলডাঙ্গার রাজা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

শহিদুল ইসলাম শাহীন, বিশেষ প্রতিনিধি (উত্তরবঙ্গ) : ভাগ্যের কি নির্মম পরিহাস স্ত্রী সন্তানের সুখের জন্য অভাব অনাটনের সংসারে আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে রাজা মিয়া নামের এক বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরছেন। তার স্বপ্ন আর সকল আশা এখন সব যেন গুড়েবালি হয়ে গেলো। এ পরিস্থিতিতে তার স্ত্রী সন্তান হতবিহ্বল হয়ে পড়েছেন।

মৃত রাজা মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা পশ্চিম খামার দশলিয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে বলে জানা গেছে। মৃতের স্বজনেরা জানান, গত বুধবার মালয়েশিয়া থেকে মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি কোন পরিচয় না দিয়ে তার পরিবার কে রাজা মিয়ার মৃত্যুর খবর দেন।

কিভাবে মারা গেছে, এর কারন জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে শুধু বলেন এতো কিছু বলতে পারবো না, বলেই ফোনটি কেটে দেন ।

এ খবর জানার সাথে সাথে রাজার পরিবারের সকলেই গগনবিদারী আহাজারী করে কান্নায় ভেঙ্গে পড়েন। স্বামী ও বাবা হারানোর শোকে স্ত্রী সন্তানের বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠে।

এ সময় তাদের এমন করুন দৃশ্য দেখে ওই গ্রামের নারী পুরুষ কেউ অশ্রু সংবরন করতে পারেননি। এমতবস্থায় গোটা গ্রামে চলছে শোকের মাতম। মৃত রাজা মিয়ার স্ত্রী অজিফা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আজ থেকে ১৩ বছর আগে আমার স্বামী মালয়েশিয়ায় যান।

এরমধ্যে ২ মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আজ থেকে ১৩ বছর আগে মালয়েশিয়ায় যান। এরমধ্যে ২ মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

আমার স্বামী কিভাবে মারা গেছেন আমি এখন পর্যন্ত এর সঠিক কোন কারন জানতে পারিনি। এতে আমি সন্দিহান আমার স্বামীর মৃত্যুর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে।

আমার স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের জন্য বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। রাজা মিয়ার মামা ওই ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, রাজার লাশের জন্য তার পরিবার আত্নীয়স্বজন অপেক্ষা করলেও ময়না তদন্ত সাপেক্ষে লাশ হস্তান্তর করা হবে বলে শুনতে পেরেছি।

তবে কবে নাগাদ লাশ দেশে পাঠানো হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারায় রাজার পরিবার লাশ পাওয়া না পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD