শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুজনের আশা, দ্রুত ফর্ম ফিরে পাবেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দীর্ঘ এক বছর ছিলেন ক্রিকেটের বাইরে। নিষেধাজ্ঞা থেকে ফিরেই খেলছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। জেমকন খুলনার হয়ে এরই মধ্যে খেলেছেন চারটি ম্যাচ।

এই চার ম্যাচে বল হাতে ফেরার আভাস দিলেও ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ সাকিব আল হাসান। চার ম্যাচে করেছেন মাত্র ৪১ রান। যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ১৫।

কিন্তু ব্যাট হাতে কবে ফর্মে ফিরবেন সাকিব? টি-টোয়েন্টি কাপ শেষেই খেলোতে হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ। তার আগেই তো পুরোপুরি প্রস্তুত হতে হবে ওয়ানডের এই সেরা অল-রাউন্ডারকে।

তবে সাকিবকে নিয়ে আশা দেখছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়কের আশা দ্রুতই ফর্মে ফিরবেন এই বাঁহাতি অল-রাউন্ডার।

‘অনেকদিন পর সাকিব ক্রিকেটে ফিরলো। সাকিব তো সাকিবই। নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখনো ব্যাট হাতে সাকিবকে সেভাবে দেখিনি। বল হাতে তো ওর যেটা স্বভাবসুলভ সেটা করছে। প্রতি ম্যাচেই ভালো বল করছে।’

ব্যাট হাতে সাকিবের ফর্মে ফেরা নিয়ে সুজন বলেন, ‘ব্যাট হাতে তো ওর কাছে প্রত্যাশাটা সবারই অনেক বেশি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়। সারাবছরেরই সে পারফর্মার সত্যি কথা বলতে গেলে। সে কামব্যাক করবে। হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর বলে অনেকদিন পর বলে সমন্বয়ের ব্যাপারটা থাকছে। আমি মনে করি সে দ্রুতই ফিরে আসবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD