সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

সুদান থেকে বাংলাদেশিদের ফেরানোয় প্রতিবন্ধকতার চেষ্টা করা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সুদানের খার্তুম থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরানোর ক্ষেত্রে একটি গ্রুপ সহযোগিতা না করে উল্টো প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

বৃহস্প‌তিবার (৪ মে) নিজের ভে‌রিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহ‌রিয়ার আলম ফেসবু‌কে লি‌খে‌ছেন, ৬৭৫ জন পোর্ট সুদানে পৌঁছেছেন। যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাব। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।

সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা‌তে প্রত্যাবাসনের স‌ঙ্গে সং‌শ্লিষ্ট কর্মকর্তা‌দের সহ‌যো‌গিতার অনু‌রোধ ক‌রেন শাহ‌রিয়ার আলম।

প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা লক্ষ্য করেছি, খার্তুম থেকে রওনা হওয়ার সময় থেকে একটি গ্রুপ আমাদের সহযোগিতা না করে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। আমাদের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের প্রত্যাবর্তনে কাজ করছেন। দয়া করে অসহযোগিতা করা থেকে বিরত থাকবেন।

তি‌নি ব‌লেন, আমাদের কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। কয়েকজনের জন্য সবার জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD