বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন উপলক্ষ্যে

সুনামগঞ্জ সাহিত্য উৎসব অনুষ্ঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও কবি ইয়াকুব বখ্ত বাহলুলের আহŸানে শিল্পকলা একাডেমির হাসন রাজা অডিটোরিয়াম সুনামগঞ্জে গতকাল ১২ ফেব্রæয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ সাহিত্য উৎসব-২১, অনুষ্ঠানে ছিল মুজিববর্ষ ও সাহিত্যের আলোচনা, স^রচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ, বাউল গানের আসর ও সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার প্রদান। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কবি, ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে দেশের নবিন প্রবীণ শতাধীক কবি সাহিত্যিক ও দুই শতাধিক দর্শকশ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জননেতা মো: নাদের বখ্ত। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক, গবেষক ড. তপন বাগচী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও শিশু সাহিত্যিক সোহেল মল্লিক ,হাসনাত আমজাদ ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক, মোহাম্মদ আব্দুল হক কবি ও কথাশিল্পী, দিলদার হোসেন দিলু কবি ও সম্পাদক, দিলোয়ার হোসেন দুলাল রাজনীতিক ও সমাজ সেবক, শিশু সাহিত্যিক জসিম আল ফাহিম। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ বাদশা গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কবি মামুন সুলতান, ফজলুল হক দোলন, ও সাংবাদিক আল হেলাল,। গান গেয়ে বাউল গানের আসর মাতিয়েছেন, বাঊল বিরহী কালা মিয়া, বাউল হেলাল খান, বাউল আল-হেলাল, শিল্পী রুমি খান ময়না , বিরহী রিপা, ফারজানা আক্তার আয়শা, বাউল ছমছু ফকির, বাউল দুঃখি হাসান সহ ২০ জনেরও অধিক বাউল। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার পেয়েছেন, কথাশিল্পী মনি হায়দার, বাউল বিরহী কালা মিয়া, ছড়াশিল্পী দেলোয়ার হোসেন দিলু, কবি হিলারী হিটলার আভী, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি ফজলুল হক দোলন, কবি অজয় রায়, ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, মোঃ মিছবাহ উদ্দিন, কবি মোঃ সহিদ মিয়া। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পুঁথিস¤্রাট জালাল খান ইউসুফী ও আল হেলাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD