রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সুমাইয়া হত্যা, স্বামী-শ্বশুর তিন দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

নাটোরে শহরের হরিশপুর এলাকায় ঢাবির মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যার ঘটনায় মূল আসামি সুমাইয়ার স্বামী মোস্তাক এবং শ্বশুর জাকির হোসেনকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় নাটোর থানার এসআই নজরুল ইসলাম সুমাইয়ার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে তাদের জ্ঞিাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিকালে শুনানিশেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ শাশুড়ি সৈয়দা মালেকা সুলতানা এবং ননদ যুথিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে বিচারক আগামী রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, শ্বশুর বাড়ি থেকে চাহিদামতো টাকা না পাওয়ায় বেকার মোস্তাক বেপরোয়া হয়ে ওঠে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বার বার চাপ দেয়। কিন্তু বাবার মৃত্যূর পরে সুমাাইয়া তার স্ট্রোকে আক্রান্ত মায়ের কাছে টাকা না চেয়ে নিজেই কিছু একটা করার চিন্তা করছিল। এ জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার। মেধাবী সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন। তিনি অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৪৪ মার্ক পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। কিন্তু এই ফলাফল পাওয়ার আগেই সুমাইয়াকে চলে যেতে হলো না ফেরার দেশে।

সুমাইয়াকে হত্যার পরে এটি আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে সুমাইয়ার শ্বশুরের পরিবার। তারা জানান, গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছে। কিন্তু খোঁজ নিয়ে সব কিছু জানতে পেরে সুমাইয়ার মা সোমবার গভীর রাতে নাটোর থানায় মোস্তাকসহ চারজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। নাটোর থানার ওসি জাহাঙ্গীর আরম জানান, আদালত শুনানিশেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা দ্রুতই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করব।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD