শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করতে চান, জানালেন কারিনা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

হলিউডে সবে পা রেখেছেন কারিনা কাপুর খান। এর মধ্যেই রায়ান গসলিংয়ের ওপর নজর তার।

সুযোগ পেলে ‘দ্য নোটবুক’খ্যাত অভিনেতার সঙ্গে রুপালি পর্দায় প্রেম করতেও রাজি তিনি। জানালেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা খান।

হিন্দিতে তৈরি হতে চলেছে মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’। সেই সিরিজে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে শোনা যাবে কারিনা কাপুর খানের গলা।

শুধু কারিনাই নন, মার্ভেলের অডিও সিরিজে ‘পিটার কুইল’-এর চরিত্রে গলা দিতে চলেছেন সাইফ আলি খানও।

এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসাবা গুপ্ত, প্রাজক্তা কোলির মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা। এই প্রথম হলিউডের কোনো কাজে হাত দিয়েছেন কারিনা।

বলিউডে তার সমকালীন একাধিক অভিনেত্রী ইতোমধ্যে হলিউডে হাত পাকিয়ে ফেলেছেন। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন— এমনকি আলিয়া ভাটও পাড়ি দিয়েছেন হলিউডে।

তবে কি কারিনা পিছিয়ে পড়ছেন? প্রশ্নে কারিনার উত্তর— ‘আমি কখনো হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনো অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।’

তবে মার্ভেল এ দেশে আসায় খুশি কারিনা। তার বক্তব্য— ‘শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই।’ কারিনার চোখেমুখে তখন উচ্ছ্বাসের ছাপ।

‘ব্ল্যাক উইডো’র চরিত্রে কাজ করার অফার পেয়ে প্রথমে স্বামী সাইফ আলি খানকে জানান কারিনা। কারিনা জানান, সাইফই নাকি তাকে উৎসাহ দিয়েছিলেন সেই চরিত্রে অভিনয়ের জন্য। সাইফ নিজেও কাজ করেছেন এই সিরিজে। মার্ভেলের সিরিজ ভারতীয় ভাষায় তৈরি হলে দেশের বহু শিল্পী বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আশা কারিনার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD