সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

সুশান্তের আগে আত্মঘাতী সেই ম্যানেজার অন্তঃসত্ত্বা ছিলেন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আগেই আত্মহত্যা করেন তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। এর মাত্র পাঁচদিন পর নিজেও আত্মহত্যার পথ বেছে নেন সুশান্ত। তবে তার মৃত্যুর পর থেকে বলিপাড়ায় বেশ আলোড়ন চলছে। অভিনেতার মৃত্যুর সঙ্গে তার ম্যানেজার দিশার আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কি না তাও খোঁজার চেষ্টা করছে পুলিশ। এর মধ্যেই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, সুশান্তের আগে আত্মঘাতী তার সাবেক ম্যানেজার নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। নিউজ১৮, ইন্ডিয়া টুডে, জিনিউজসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্তের ম্যানেজারের সঙ্গে অভিনেতা সূরজ পাঞ্চোলির সম্পর্ক ছিল। দিশা অন্তঃসত্ত্বাও ছিলেন। সূরজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার ম্যানেজার যেন ভুল না করেন সে ব্যাপারে বোঝানোর চেষ্টা করেছিলেন সুশান্ত।

অভিনেতার মৃত্যুর পর এবার এমনই তথ্য নিয়ে হাজির হয়েছেন তার বেশ কয়েকজন নেটিজেন। ওই দাবি প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়।

দিশার মৃত্যুর সঙ্গে কী কোনোভাবে সুশান্তের আত্মহত্যার যোগ রয়েছে! এমন মন্তব্যও শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। তবে সুশান্তের আত্মহত্যার সঙ্গে দিশার আত্মহত্যার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছে মুম্বাই পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। এরপর থেকে তার আত্মহত্যার কারণ খুঁজছে মুম্বাই পুলিশ। এরই ধারাবাহিকতায় বলিউডের নামকরা ব্যক্তিদের ডেকে থানায় বয়ান নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD