শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্তের আত্মহত্যার ঘটনায় ৫ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নোটিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডকে নাড়িয়ে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। সুশান্ত কী কারণে অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন তার মৃত্যুর পর গুরুত্ব পাচ্ছে এই বিষয়টি। অনেকেই এটাকে খুন বলেও দাবি করছেন।

তাই মুম্বাই পুলিশের এই মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছেন এখনো। এবার বলিউডের পাঁচটি প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাতে চলেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ওই পাঁচ প্রযোজকের বয়ানও রেকর্ড করা হবে। তবে আপাতত প্রযোজনা সংস্থাগুলোর নাম গোপন রাখা হয়েছে।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এছাড়া সুশান্তের এক ঘনিষ্ট বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত মৃত্যুর আগে সেই কাছের বন্ধুর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি সুশান্তের মোবাইল ফোন ও ল্যাপটপেরও ফরেন্সিক তদন্ত হবে।

রবিবার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বলিউডের এই অভিনেতার শেষকৃত্য। যেখানে উপস্থিত ছিলেন- পরিবারের সদস্য, বড় এবং ছোট পর্দার তারকারা।

সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রশ্ন তুলতে শুরু করে তার ভক্তরা। ছিছোঁড়ের পর গত ৬ মাসে একের পর এক সিনেমা হাতছাড়া হয়েছে সুশান্তের। এমন দাবি করেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সুশান্ত সিং রাজপুতকে চুক্তি করিয়েও সিনেমাগুলো কেন থেকে সরিয়ে দেওয়া হল?, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।

এদিকে সুশান্তের মৃত্যুর জন্য আঙুল তুলে একতা কাপুর, করণ জোহর এবং সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেন মুজফ্ফরপুরে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD