সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

সুশান্তের আত্মহত্যার পর আলিয়াকে খুন-ধর্ষণের হুমকি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

 

বলিউড অভিনেতা ​সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। করণ জোহর, একতা কাপুরদের পাশাপাশি স্বজনপ্রীতির অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছেন আলিয়া ভাট, সোনাক্ষীরা সিনহারা। জনতার নোংরা আক্রমণের কারণে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন লিমিটেড করেছেন আলিয়া। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর পর থেকে মহেশ ভাটের কন্যা কোনো মন্তব্যও করেননি।

কিন্তু সুশান্তের মৃত্যুর পর আলিয়া যতই চুপ থাকুন না কেন, তার বিরুদ্ধে আক্রমণ করেই যাচ্ছে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একাংশ। আলিয়ার বড় বোন শাহিন ভাট সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায়, আলিয়াকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা নিজেদের সুশান্ত সিং রাজপুতের ভক্ত হিসেবে দাবি করেছে বলে জানিয়েছেন শাহিন ভাট।

এদিকে সুশান্তের মৃত্যুর পর ‘সড়ক-২’ -এর পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। মহেশ ভাটের ওই সিনেমার পোস্টার রিলিজের পর নেট ব্যবহারকারীদের একাংশ শুরু করেছেন কমেন্টে গালিবর্ষণ। ‘সড়ক-২’ কেউ যাতে না দেখে সে বিষয়ে অনেকে ক্যাম্পেইনও চালিয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন যে, মহেশ ভাটের এই সিনেমা সুপার ফ্লপ করবে। কোনো দর্শক ‘সড়ক-২’ দেখতে যাবেন না বলেও আক্রমণ করেন অনেকে। এই পরিস্থিতির শেষ কোথায় কেউ জানে না।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD