সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

সুশান্তের আত্মহত্যা: আলিয়াকে ধর্ষণ ও খুনের হুমকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। করণ জোহর, একতা কাপুরদের পাশাপাশি স্বজনপ্রীতির অভিযোগে বিদ্ধ হচ্ছেন আলিয়া, সোনাক্ষীরাও। নেট জনতার একাংশের আক্রমণ বেড়ে যাওয়ায় নিজের ইনস্টাগ্রাম থেকে কমেন্ট অপশন লিমিটেড করে দেন আলিয়া।

শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর পর থেকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি মহেশ ভাট কন্যাকে। কিন্তু সুশান্তের মৃত্যুর পর আলিয়া যতই চুপ থাকুক না কেন, তার বিরুদ্ধে আক্রমণ কমেনি। এবার সেই উদাহরণ দিলেন আলিয়ার বড় বোন শাহিন ভাট।

মহেশ ভাটের মেয়ে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায়, আলিয়াকে ধর্ষণ এবং খুনের হুমকি দেয়া হয়েছে। হুমকিদাতারা নিজেদের সুশান্ত সিং রাজপুতের ভক্ত হিসেবে দাবি করে আলিয়াকে ওই হুমকি দিয়েছেন বলে দাবি করেন শাহিন ভাট।

এদিকে সুশান্তের মৃত্যুর পর ‘সড়ক টু’র পোস্টার মুক্তি পায়। মহেশ ভাটের ওই সিনেমার পোস্টার সামনে আসার পর নেট নাগরিকদের একাংশ ফের কটাক্ষ শুরু করেন। এমনকী, ‘সড়ক টু’ কেউ দেখবেন না বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, মহেশ ভাটের সিনেমা সুপার ফ্লপ করবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD