রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

সুশান্তের জীবনী নিয়ে সিনেমা হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক করে বলিউডে তারকার আসনে পৌঁছে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। ওই ছবি দেখার পর অনেকেই বলতে শুরু করেন, ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটটি কে বেশি ভালো মারতে পেরেছেন, সত্যিকারের ধোনি নাকি পর্দার ধোনি? সেই সুশান্তের আচমকা আত্মহত্যায় হতবাক গোটা ভারত।

বলিউড সূত্রে খবর, সদ্য প্রয়াত এই তারকার জীবনী নিয়ে এবার বায়োপিক তৈরির কথা ভাবছেন নির্মাতারা। ছবিটি হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় নির্মিত হবে। ২০২২ সালের মধ্যে মুক্তির ইচ্ছা রয়েছে নির্মাতাদের। পাবলিক ফান্ডিং করে এই ছবি তৈরি হবে বলে খবর।

সুশান্তের বায়োপিক পরিচালনা করবেন নিখিল আনন্দ। তবে এখনো ছবির নাম ঠিক হয়নি। সোশ্যাল মিডিয়ায় একটি পেজ তৈরি করে ছবির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে দর্শকদের। এমনটাই বলা হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে।

পরিচালক নিখিল আনন্দের কথায়, ‘খুব কষ্ট হচ্ছে এটা ভাবতে যে সুশান্ত আর নেই। যে কোনও মানুষ যিনি বড় হতে চান তার কাছে অনুপ্রেরণা ছিলেন সুশান্ত। শুধু একজন অভিনেতা না, একজন মানুষ এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন তিনি। আমার এই ছবিটি তাকে উৎসর্গ করতে চাই।’

তিনি আরও জানান, মহামারীর পরিস্থিতি খানিকটা ঠিক হলেই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন তারা। ততদিনে তার দল ছবির কাস্টিং এবং গল্প নিয়ে কাজ শুরু করবে। গোটা ভারতজুড়ে ছবিটি মুক্তি পাবে। পরে মুক্তি দেয়া হবে সারা বিশ্বে। যত মানুষের কাছে এটি পৌঁছাবে, তত মানুষ সুশান্তের জীবন নিয়ে অনুপ্রাণিত হবে। গল্পের জন্য সুশান্তের পরিবারের সঙ্গে বসতে চান নিখিল। বন্ধুদের সঙ্গেও কথা বলবেন।

গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছেন সুশান্ত। পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনেও একই কথা জানানো হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। বাড়ি থেকে মেলেনি কোনো সুইসাইড নোট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD