শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৃষ্টিকর্তার কাছে তার জন্য হাত তুলবেন, রুবেলের স্ত্রীর আকুতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : ‘আমি বা আমার স্বামী যদি কোনওদিন ভালো কিছু করে থাকি, যদি আপনাদের মনে আমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তবে একবার হলেও সৃষ্টিকর্তার কাছে তার জন্য হাত তুলবেন। আমরা জানা-অজানায় কখনও যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি তবে আমাদের ক্ষমা করবেন। আল্লাহ নিশ্চই আমাদের দুধের সন্তানকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করবেন না…। আল্লাহ মহান।’ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ক্রিকেটার মোশাররফ রুবেলের স্ত্রী চৈতী ফারহানা রূপা রোববার (৭ নভেম্বর) নিজের ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন।

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার রুবেল। দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারে সঙ্গে লড়াই করছেন তিনি। সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় সাড়ে নয়টায় জরুরি অস্ত্রোপচার করা হবে তার।

গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল ৩৯ বছর বয়সী রুবেলকে। কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে পানি চলে এসেছে খন্দকার মোশাররফ হোসেন রুবেলের। উচ্চতর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে চেন্নাই যান। অ্যাপোলো পর্টোন ক্যানসার সেন্টারে গিয়ে যানতে পারেন টিউমারটি আরও ভয়ংকর হয়ে ওঠে। তার দেহের এক অংশ প্যারালাইসিস হয়ে গেছে।

রুবেলের সঙ্গে আড়াই বছরের ছেলে সন্তানকে নিয়ে স্ত্রী চেন্নাই গেছেন। তাদের সঙ্গে থাকা রুবেলের শ্যালক ফাহাদ আহমেদ আরটিভিকে নিউজের সঙ্গে কথা বলেছেন।

‘সোমবার সকালে ভাইয়ার ইমারজেন্সি অপারেশন করা হবে। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি।’

বাংলাদাশের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবেল। নামের পাশে চারটি উইকেটও রয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৩৯২ উইকেট তুলেছেন। ১০৪ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১২০টি উইকেট আদায় করেন। ৫৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৬০ উইকেট শিকার করেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD