শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেই আকিলেই বিভ্রান্ত লিটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

গত বছরের শুরুতে ফর্মের তুঙ্গে ছিলেন লিটন কুমার দাস। করোনায় খেলা বন্ধ থাকায় দীর্ঘদিন পর মাঠে নেমে ছন্দ হারিয়েছেন জাতীয় দলের এ তারকা ওপেনার।ওয়েস্ট ইন্ডিজের তারুণ্যনির্ভর দলের বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিংয়ে ব্যর্থ লিটন দাস।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়াডেতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় উইন্ডিজের ২৭ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনের। অভিষেক ম্যাচেই এই স্পিনারের ঘূর্ণি বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন। প্রথম ম্যাচে ৩৮ বল খেলে মাত্র ১৪ রান করা লিটন এদিনও সেই আকিলের স্পিনে বিপাকে।

শুক্রবার মিরপুর শেরেবাংলায় ক্যারিবীয়ানদের বিপক্ষে ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে ৩০ রানের জুটি গড়েই আউট লিটন। আগের ম্যাচে বোল্ড হওয়া লিটন এদিন ফেরেন এলবিডব্লিউ হয়ে। সাজঘরে ফেরার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২২ রান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD