শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘সেঞ্চুরি’ হলো না লিভারপুলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিকে এসেই ছন্দ হারাল চ্যাম্পিয়ন লিভারপুল। আগের ম্যাচে ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড হাতছাড়া করেছে অল রেডরা। বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করে মার্সিসাইডের ক্লাবটি। এবার তো হেরেই বসল ইয়ুর্গেন ক্লপের দল। বুধবার রাতে লিভারপুলকে ডেকে নিয়ে ২-১ গোলে হারিয়ে দিল আর্সেনাল।

এই হারে ইংলিশ লিগে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেল লিভারপুলের। সর্বোচ্চ ব্যবধান নিয়ে শিরোপা জয়ের রেকর্ড গড়াটাও হুমকির মুখে পড়ল। লিগের শেষ তিনটি ম্যাচ জিতলে ১০২ পয়েন্ট নিয়ে লিগে নতুন ইতিহাস গড়তে পারতো লিভারপুল। কার্যত সেঞ্চুরি হলো না তাদের। তাই দুই মৌসুম আগে গড়া ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ ১০০ পয়েন্টের রেকর্ড অটুট থাকল।

লিগে রানার্সআপ দলটির সঙ্গে সর্বোচ্চ ১৯ পয়েন্টের ব্যবধান নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে সিটির। এই রেকর্ডও এখন আর অল রেডদের ভাঙার সুযোগ নেই। যদি না সিটি সুযোগ করে দেয়। লিভারপুল ও সিটি দুই দলই বাকি দুই ম্যাচ জিতলে তাদের ব্যবধান হবে ১৮ পয়েন্টের। আপাতত ৯৩ পয়েন্ট শীর্ষে থাকা লিভারপুলের। সিটির ৭৫।

অথচ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নিয়েছিল লিভারপুলই। কুড়ি মিনিটে সাদিও মানের গোলে জয়ে ফেরার আভাস দেয় ক্লপের দল। অল রেডদের আর ফেরা হলো না। ১২ মিনিটের মধ্যে আর্সেনালকে সমতায় ফেরান আলেক্সান্দ্রে লাকাজেত্তে। স্বাগতিক ফরওয়ার্ড গোল করেছেন ভার্জিল ফন ডাইকের ভুলে।

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ডাচ ডিফেন্ডারও যে রক্তে-মাংসে গড়া একজন মানুষ। কাল ভুল করে সেটাই প্রমাণ করলেন ফন ডাইক। তার ভুলের মুহূর্তটাই লিভারপুলের হারের প্রতীকী হয়ে থাকল। যদিও আর্সেনাল জয়সূচক গোলটি পেয়েছে বিরতির আগ মুহূর্তে। দ্বিতীয়বার গানারদের এগিয়ে দেন নেলসন। এই গোলটার আর শোধ দিতে পারেনি লিভারপুল।

লিগের চলতি মৌসুমে এটা চ্যাম্পিয়নদের তৃতীয় হার। ম্যাচ শেষে দলটির প্রধান কোচ ক্লপ বলেছেন, এই ম্যাচ থেকে তাদের অনেককিছু শেকার আছে। মৌসুমজুড়ে নিজেদের হারিয়ে খোঁজা আর্সেনাল যে লিভারপুলকে শিক্ষা দিতে পেরেছে সেটাই যেন আশ্চর্যজনক লাগল সবার কাছে। লিগে দীর্ঘ ছয় বছর পর অ্যাওয়ে ম্যাচে কোনো বড় দলকে হারাল উত্তর লন্ডনের ক্লাবটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD