শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সেতুতে ফাটলের কারণে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই দীর্ঘ যানজট দেখা দেয়।

রাত ১০টার দিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

তবে বৃহস্পতিবার ভোরে ওই মহাসড়কে চার কিলোমিটার যানজট রয়েছে। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ।

জানা যায়, বুধবার দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। এতে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এর পর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হয়। বৃহস্পতিবার সকালেও মহাসড়কে চার কিলোমিটার যানজট দেখা যায়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খান বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে।

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD