বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেতুর ওপর সেতু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের উত্তর সুলতানাবাদ গ্রামের আর্শেদ মেম্বার বাড়ি সংলগ্ন সেতুর ওপর সেতু নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি সেখানকার সেতু ভেঙে যাওয়ায় ৪ ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ওই বাড়ি সংলগ্ন খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়।

ওই সেতু দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনিয়নের লোকজন ছাড়াও কেশবপুর, কালিশুরী ও ধুলিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

ওই সড়কে নিয়মিত যাতায়াত করেন মজিবুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় ছিল। স্থানীয়রা ব্রিজের ওপর কাঠের তক্তা বিছিয়ে দেয়ার পর সবাই যাতায়াত করতেন। সম্প্রতি ব্রিজটি ভেঙে যাওয়ার পর পুরোপুরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ভাঙা ওই সেতুর ওপর আরেকটি সেতু নির্মাণ করা হয়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয়া হয়। ইউনিয়ন পরিষদের অর্থায়নে ভাঙা সেতুর উপর আরেকটি সেতু তৈরির পর চলাচল উপযোগী করা হয়। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সেতুটি পুনর্নির্মাণের বিষয়ে উত্থাপন করা হয়েছে। শিগগিরই সেতুটি পুনর্নির্মাণ করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD