বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

রাজশাহীর দুর্গাপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। পড়ে যাওয়া মোবাইল ফোন উঠাতে গিয়ে তারা হাউজের মধ্য পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কিশমতগণকড় ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- মো. রাসেল (১৬) ও তার মা ফিরোজা বেগম (৩৮)। তারা ওই গ্রামের চায়ের দোকানদার কুদ্দুস পাইকের স্ত্রী ও ছেলে। রাসেল কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আগামী ৩১ মে তার ফলাফল প্রকাশের কথা।

ইউপি সদস্য আজম আলী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাসেল তাদের পারিবারিক কাঁচা টয়লটে যান। এসময় টয়লটের হাউজে রাসেলের স্মার্ট ফোনটি পড়ে যায়। পরে প্যান সরিয়ে হাউজ থেকে মোবাইলটি উদ্ধার করতে গিয়ে রাসেল হাউজের মধ্য পড়ে যায়। এসময় রাসেল চিৎকার করে তার মাকে ডাক দিলে তার মা ফিরোজা বেগম ছেলেকে উদ্ধার করতে গিয়ে হাউজের মধ্যে পড়ে যান। এতে মা ও ছেলে দুইজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে হাউজ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কণা জানান, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। তারা কিভাবে হাউজে পড়ে গিয়ে মারা গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD