বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেপটিক ট্যাংকে মিললো নিখোঁজ শিক্ষার্থীর লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ আলহাজ (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরের গুচ্ছগ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া আলহাজ একই গ্রামের প্রাবাসী বাবুলের ছেলে। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালের দিকে নিখোঁজ হয় আলহাজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে গুচ্ছগ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে আলহাজের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD