বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেছে ৪৭৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ১৬৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেলের দুর্ঘটনায়।

সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন রয়েছেন। এ ছাড়া পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে। নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত, রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়ক এবং ৩৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি সংঘটিত হয়েছে।

এর আগে, গত মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD