শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা, গ্রেপ্তার ভারতের বিমানবাহিনীর পাইলট স্কুলে প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ করে দেওয়া হবে: প্রতিমন্ত্রী জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মক্কা চুক্তি ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান জুলাই আমাদের ধারাবাহিক আন্দোলনের পরিণতি: রিজভী বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৫১ হাজার অভিবাসী আটক এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খান
ডাক্তারদের উদ্দেশে প্রধানমন্ত্রী

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়। শনিবার দুপুর ১২টার দিকে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডাক্তারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখবেন। জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া। মানুষের মধ্যে রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব বলেও তিনি মনে করেন।

এ প্রসঙ্গে মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস এডিসনের একটি বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের কাজ শুধু ওষুধ দেওয়া নয়; বরং রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে তাকে সচেতন করে তোলাও চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হবে এমন একটি ধারণা এডিসনের বক্তব্যে পাওয়া যায়।

তারেক রহমান বলেন, এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির একটি মিল রয়েছে। রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে সরকার আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সচেতন করবেন। তবে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তারা শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD