শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেমিতে পেরুকে ‘ভয়’ পাচ্ছে ব্রাজিল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

ইউরোর মতো কোপা আমেরিকাও এখন সেমিফাইনালের মঞ্চে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় রিও ডি জেনিরোর নিলুন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পেরুর বিপক্ষে লড়বে স্বাগতিক ব্রাজিল।

দুই বছর আগে সবশেষ আসরের ফাইনালে এই পেরুকেই ৩-১ গোলে হারিয়ে কোপা জিতেছিল সেলেকাওরা। এবারও গ্রুপপর্বে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের দল।

সে হিসেবে অনেকটা নির্ভার থাকার কথা নেইমার-কাসেমিরোদের। কিন্তু সেই পেরুকে ‘ভয়’পাচ্ছে ব্রাজিল। ঘুম হারাম কোচ তিতের।

সেমিফাইনালের আগে করা সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচের বক্তব্যে এমনটা বোঝা গেল।

তিনি জানিয়েছেন, যতটা সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না পেরুর বিপক্ষে ম্যাচটি। পেরু গত আসরের ফাইনালিস্ট। এবারও সে লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

কোচ তিতের এমন দুর্ভাবনার কারণ হতে পারে আরো দুটি কারণ। একটি কোয়ার্টার ফাইনালের খেলা অন্যটি গ্যাব্রিয়েল জেসুসের অভাব।

কোয়ার্টার ফাইনালে চিলিকে হারাতে ঘাম ঝরিয়েছেন তিতের শিষ্যরা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলি হিসেবে নামেন পাকুয়েতার একমাত্র গোলে কোনোমতে উতড়ে গেছে ব্রাজিল।

বাকিটা সময় নিজেদের পোস্ট সুরক্ষিত রাখতেই অতিরক্ষণাত্মক কৌশল বেছে ১-০ তে জিতে সেলেকাওরা।

নেইমারদের সেই খেলা উপভোগ্য হয়নি তেমন ব্রাজিলভক্তদের কাছে।

অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছে পেরু। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। যার ফলে প্যারাগুয়ের জালে ৩ গোল জড়িয়েছে তারা।

পরে ৩-৩ সমতায় টাইব্রেকারে প্যারাগুয়ে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেরু। সেখানেও দুর্দান্ত ছিলেন রিকার্ডো গেরেসার শিষ্যরা

এদিকে চিলির ম্যাচে গ্যাব্রিয়েল জেসুসের লালকার্ড দেখায় সেমিতে তাকে পাচ্ছে না ব্রাজিল। এমন একজন স্ট্রাইকারের অনুপস্থিতি কিছুটা হলে ভোগাবে ব্রাজিলকে।

এসব বিষয় বিবেচনায় এনে সেমিকে পেরুর বিপক্ষে বেশ সতর্ক ব্রাজিল।

তবে গ্রুপপর্বের ম্যাচটি ভুলে যেতে চান তিতে। তিনি বলেন, ‘দুইটি ম্যাচ আলাদা এবং পরিস্থিতি-সময়ও আলাদা। পাশাপাশি এই ম্যাচের চাহিদাও অনেক উঁচু। তাই আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের চেয়ে ভালো খেলা জরুরি। কারণ পেরুও ফাইনালে যেতে চায়, তাদের লক্ষ্যও একই। তাই আমাদের সতর্ক ফুটবল খেলতে হবে।’

গুরুর মতো একই কথা বলেছেন ব্রাজিল দলের মিডফিল্ডার ফ্রেড। তিনি বলেন, ‘আমরা ফাইনালের ব্যাপারে চিন্তাও করছি না। আমরা যদি আগামীকালের ম্যাচ বাদ দিয়ে ফাইনালের কথা ভাবতে থাকি, তারা (পেরু) হয়তো আমাদের চমকে দেবে। পেরু আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে। আমাদের তাই প্রস্তুত থাকতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD