শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেহরির স্বাস্থ্যকর ৫ খাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রমজান মাসে সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হয়। তাই সেহরির খাবার হওয়া উচিত এমন, যা শরীরে দীর্ঘ সময় শক্তি জোগাবে, পানিশূন্যতা রোধ করবে এবং দুর্বলতা কমাবে। সুস্থ থাকতে সেহরিতে যেসব খাবার রাখতে পারেন—

১. জটিল শর্করা (কমপ্লেক্স কার্বোহাইড্রেট): লাল চালের ভাত, আটার রুটি, ওটস—এ ধরনের খাবার ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি দেয়। হঠাৎ ক্ষুধা লাগা কমায়।

২. প্রোটিনসমৃদ্ধ খাবার: ডিম, ডাল, মুরগির মাংস, মাছ বা দই রাখতে পারেন। প্রোটিন পেশি শক্ত রাখে এবং পেট ভরা অনুভূতি দীর্ঘস্থায়ী করে।

৩. ফল ও সবজি: শসা, টমেটো, গাজর, আপেল, কলা বা তরমুজের মতো ফল-সবজি শরীরে ভিটামিন ও খনিজের জোগান দেয়। শসা ও তরমুজে পানি বেশি থাকায় পানিশূন্যতা কমাতে সাহায্য করে।

৪. দুগ্ধজাত খাবার: দুধ বা দই হজমে সহায়ক এবং ক্যালসিয়ামের ভালো উৎস। এক গ্লাস দুধ সেহরিতে রাখলে শরীর সতেজ থাকে।

৫. স্বাস্থ্যকর চর্বি: বাদাম, আখরোট বা সামান্য অলিভ অয়েল শরীরে ভালো ফ্যাট সরবরাহ করে, যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে।

যেসব খাবার এড়িয়ে চলবেন-
১. অতিরিক্ত ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার
২. অতিরিক্ত মিষ্টি ও চিনি
৩. অতিরিক্ত লবণযুক্ত খাবার
৪. বেশি চা বা কফি (ক্যাফেইন শরীর থেকে পানি কমায়)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD