শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সোনাইমুড়ীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে পিকআপ-সিএন‌জির মুখোমুখি সংঘ‌র্ষে ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ওই বাজারে এ ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভা‌বে তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত একজনকে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, পিকআপ ভ‌্যা‌নের সঙ্গে সিএন‌জি চা‌লিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার স্থান থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD