শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সোনার দাম কমেছে বিশ্ববাজারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

সপ্তাহ ব্যবধানে আন্তর্জাতিক বাজারে আউন্সে সোনার দাম কমেছে ৫০ ডলার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে আগামী সোমবার পর্যন্ত সোনার দাম কমতে থাকলে দেশের বাজারে দাম সমন্বয়ের পরিকল্পনা নিয়েছে বাজুস।

তথ্য পর্যালোচনা, আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। গত সপ্তাহে রুপার দাম কমেছে প্রায় ৬ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে ৪ শতাংশের ওপরে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮৪৩ দশমিক শূন্য ৬ ডলার। সপ্তাহ শেষে তা কমেছে এক হাজার ৭৯২ দশমিক ৬৯ ডলার। অর্থাৎ এক সপ্তাহে আউন্সে সোনার দাম কমেছে ৫০ দশমিক ৩৭ ডলার বা দুই দশমিক ৮১ শতাংশ।

অন্যদিকে গত সপ্তাহে রুপার দাম ৫ দশমিক ৯৩ শতাংশ কমে প্রতি আউন্স ২৩ দশমিক ১৩ ডলারে। আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম ৯৫৩ দশমিক ৬৮ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম কমার আগে বড় উত্থান হয়। সেই কারণে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছিল।

এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার ৭১ হাজার ১৫০ এবং ১৮ ক্যারেটের ৬২ হাজার ৪০২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD