শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সোনার দাম ভরিতে বাড়ল ৩২৬৫ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

দেশের বাজারে সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়ছে। এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দর আজ থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকায়। মূল্য বৃদ্ধি পাওয়ার আগে গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫১ হাজার ২০৫ টাকায়।

সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD