বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মমতা হারেননি, তাকে হারানো হয়েছে: অখিলেশ পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেলো ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা কালকের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা থালাপতি বিজয়ের দলের তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের সৌদির পাশাপাশি কুয়েতও যুক্তরাষ্ট্রকে দেয়নি ঘাঁটি-আকাশপথ ব্যবহারের অনুমতি ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা অধ্যায়ের অবসান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে যা বলল ভারত থালাপতি বিজয় সরকার গঠন করতে না পারলে কী হবে?
হরমুজে ভেস্তে যায় ট্রাম্পের নতুন অভিযান

সৌদির পাশাপাশি কুয়েতও যুক্তরাষ্ট্রকে দেয়নি ঘাঁটি-আকাশপথ ব্যবহারের অনুমতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সৌদির পাশাপাশি কুয়েতও যুক্তরাষ্ট্রকে দেয়নি ঘাঁটি-আকাশপথ ব্যবহারের অনুমতি

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন না পেরোতেই তিনি অভিযানটি স্থগিত করার ঘোষণা দেন। কারণ হিসেবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে তাই অভিযান স্থগিত করা হয়েছে।

তবে জানা যাচ্ছে উপসাগরীয় দুই আরব দেশ সৌদি আরব ও কুয়েত যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ও আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। এতে করে ট্রাম্পের নতুন পরিকল্পনা ভেস্তে যায়।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বৃহস্পতিবার (৭ মে) জানিয়েছেন, রোববার সন্ধ্যায় ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম ঘোষণার পর সৌদি আরব তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং আকাশপথ যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ করে দেয়।

ট্রাম্পের এ ঘোষণায় অখুশি হয়ে সৌদি যুক্তরাষ্ট্রকে জানায় তারা এ পরিকল্পনাকে সমর্থন জানাবে না। ড্রপ সাইট নিউজ নামে অপর একটি সংবাদমাধ্যম পরবর্তীতে জানায়, কুয়েতও সৌদিকে তাদের ঘাঁটি এবং আকাশপথ ব্যবহারে যুক্তরাষ্ট্রকে না করে দেয়।

এরআগে মার্কিন নৌ সেনারা হরমুজের জাহাজ চলাচল শুরু করতে চেয়েছিল। এর জবাবে আমিরাতে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলার পরই ইরান হরমুজ বন্ধ করে দেয়। যা এখনো বন্ধ হয়ে আছে। যুদ্ধের আগে সরু হরমুজ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হতো।

সূত্র: মিডেল ইস্ট আই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD