বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের আপন দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১) এবং নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক খানের চাচাতো ভাই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মো. ফরিদ জানান, ফারুক ৩ বছর আগে ও পারভেজ ৬ মাস আগে সৌদি আরবে যান। সৌদি আরবের তাইফ শহরে তারা অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন।

আল কাসিম শহর থেকে তাইফ শহরে কাজে যাওয়ার সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেসময় প্রাইভেট কারে থাকা ৫ জনের ৩ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ ডেইলি স্টারকে বলেন, ‘ফারুকের মতো সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ডেইলি স্টারকে বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD